About Us

Code The Future, Create with Fun!

Welcome to InnoKids Campus!

 

ইনো কিডস ক্যাম্পাস-এ আপনাকে স্বাগতম! আমরা বিশ্বাস করি আজকের শিশুরাই আগামী দিনের উদ্ভাবক। তাই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে শিশুদের সৃজনশীলতা এবং যৌক্তিক চিন্তা ভাবনা (Logical Thinking) বিকাশের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

Ishrat Jahan Tisha

Meet the Founder & Instructor

“একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং মা হিসেবে আমি সবসময় অনুভব করেছি যে, আমাদের শিশুদের শুধুমাত্র প্রযুক্তি ব্যবহার করা নয়, বরং প্রযুক্তি তৈরি করা শেখা উচিত।”

আমি একজন পেশাদার কম্পিউটার ইঞ্জিনিয়ার, যার স্বপ্ন শিশুদের জন্য কোডিং এবং ডিজিটাল শিক্ষাকে সহজ করে তোলা। তিনি তার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং শিশুদের শেখানোর প্রতি প্রবল আগ্রহ থেকে প্রতিষ্ঠা করেছেন ইনো কিডস ক্যাম্পাস

ইশরাত জাহান তিশা

Computer Engineer
MBA in Finance & Banking (PSTU)
Founder & Instructor

signature free img.png
pattern v
Our Vision

Who We Are

"এই দেশের প্রতিটি মানুষেরই কম্পিউটার প্রোগ্রামিং শেখা উচিত, কারণ এটি আপনাকে চিন্তা করতে শেখায়।"

ইনো কিডস ক্যাম্পাস (InnoKids Campus) একটি আধুনিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যেখানে আমরা শিশুদের সৃজনশীল মেধা বিকাশে কাজ করি। আমাদের লক্ষ্য হলো চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে শিশুদের শুধুমাত্র প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে নয়, বরং প্রযুক্তির নির্মাতা হিসেবে গড়ে তোলা।

আমরা মূলত শিশুদের জন্য স্ক্র্যাচ প্রোগ্রামিং (Scratch Coding) এবং ডিজিটাল লজিক বিল্ডিং নিয়ে কাজ করি। একজন অভিজ্ঞ কম্পিউটার ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আমরা এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করেছি, যেখানে শিশুরা খেলার ছলে কোডিং শেখে, নিজেদের গেম তৈরি করে এবং সমস্যা সমাধানের নতুন নতুন উপায় খুঁজে বের করে।